পাইলটের ফোন ট্র্যাক করে খোঁজ মিললো নেপালের নিখোঁজ উড়োজাহাজের

বিদেশ ডেস্ক
২৯ মে ২০২২, ২০:০২আপডেট : ২৯ মে ২০২২, ২০:০৯

কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাঁচ ঘণ্টা পর সন্ধান মিলেছে নেপালের তারা এয়ারের নিখোঁজ উড়োজাহাজের। রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। এর ১৫ মিনিটের মাথায় এটি উধাও হয়ে যায়। শেষ পর্যন্ত মুস্তাং জেলার কোয়াংয়ে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমানের পাইলটের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা এটির অবস্থান সম্পর্কে ধারণা পেয়েছেন।

স্থানীয়রা নেপালের সেনাবাহিনীকে জানিয়েছেন, উড়োজাহাজটি মানাপাথি হিমাল ভূমিধসের নিচে লামচে নদীমুখে বিধ্বস্ত হয়েছে।

বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের ছোট্ট বিমানটি নেপালের পর্যটন শহর পোখরা থেকে পশ্চিমের শহর জমসমে যাচ্ছিল। এতে থাকা ২২ আরোহীর মধ্যে চার জন ভারতীয়, তিন জন জাপানি, দুই জন জার্মান ও ১৩ জন নেপালের নাগরিক।

নেপাল সরকারের তরফে দাবি করা হয়েছে, সম্ভবত আবহাওয়ার কারণেই বিমানটি মাঝপথে হারিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তল্লাশিতে নামে নেপালি সেনা ও সিভিল এভিয়েশন। তার আগে নেপাল টেলিকম বিমানের ক্যাপ্টেন প্রভাকর গিমিরের মোবাইল ফোন ট্র্যাক করে উড়োজাহাজটির অবস্থান খুঁজে বের করে। পাইলটের ফোনে রিং হয়েছে বলেও জানা গেছে। সূত্র: জি নিউজ, এনডিটিভি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী