শত শত বাড়ি পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের জান্তা, দাবি গ্রামবাসীর

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২২, ১৩:৪৭আপডেট : ০৪ জুন ২০২২, ১৩:৪৭

মিয়ানমারের জান্তা সরকারের সেনারা দেশটির উত্তরাঞ্চলে তিন দিনের এক অভিযানের সময় শত শত বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন গ্রামবাসী। সেনা শাসনের বিরোধীদের গুড়িয়ে দিতে এই অভিযান চালানো হয়।

গত বছরের অভ্যুত্থানের পর থেকে সাগাইং অঞ্চলে ভয়াবহ যুদ্ধ এবং রক্তক্ষয়ী প্রতিশোধ দেখা যাচ্ছে। স্থানীয় ‘পিপলস ডিফেন্স ফোর্স’ (পিডিএফ) সদস্যরা নিয়মিতভাবে জান্তা সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, অপ্রশিক্ষিত যোদ্ধারা র কার্যকারিতা দিয়ে জান্তা বাহিনীকে বিস্মিত করছে। এছাড়া বেশ কয়েকবারই স্থলবাহিনীকে সহায়তা দিতে বিমান হামলা চালাতে বাধ্য হয়েছে জান্ত সরকার।

গ্রামবাসী জানিয়েছেন, গত সপ্তাহে তিন দিনের অভিযানের সময় কিন, আপার কিন এবং কে তং গ্রামের শত শত বাড়ি পুড়িয়ে দিয়েছে জান্তা সরকারের সেনারা।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা বলেন, গত ২৬ মে সেনা সদস্যরা গুলি ছুড়তে ছুড়তে আগাতে শুরু করলে কিন গ্রামের মানুষ পালাতে শুরু করে। তিনি বলেন, ‘পরদিন সকালে গ্রাম থেকে ধোঁয়া উড়তে দেখি, পরে তারা চলে যায়। দুইশ’র বেশি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে... আমার বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে, কেবল কংক্রিট পড়ে আছে।’

কে তং গ্রামের বাসিন্দা আয়ে তিন বলেন সেনারা অভিযান চালিয়ে আমাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ‘আমার জীবন ধ্বংস হয়ে গেছে, বাড়ি হারিয়েছি আর জীবন চালানোর মতো কিছুই নেই।’

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম