ছয় মাসের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৫০০ কোটি ডলার: রনিল বিক্রমাসিংহে

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২২, ১৯:৪১আপডেট : ০৭ জুন ২০২২, ১৯:৪১

শ্রীলঙ্কায় আগামী ছয় মাস মৌলিক জীবনমান নিশ্চিত করতে ৫০০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। মঙ্গলবার তিনি একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সাত দশকের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। ওষুধ, জ্বালানি ও সারের মতো জরুরি পণ্য আমদানি করার মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই দেশটির। এতে করে মুদ্রার দরপতন, নিত্যপণ্য ঘাটতি এবং গণবিক্ষোভের জন্ম দিয়েছে। রাজপথে বিক্ষোভকারীরা সরকারের পরিবর্তনের ডাক দিচ্ছেন।

মঙ্গলবার লঙ্কান পার্লামেন্টে রনিল বিক্রমাসিংহে জানান, সংকট কাটিয়ে উঠতে এই বছর জ্বালানি আমদানিতে ৩৩০ কোটি ডলার, খাদ্য আমদানির জন্য ৯০ কোটি ডলার, রান্নার গ্যাস আমদানির জন্য ২৫ কোটি ডলার এবং সার আমদানিতে ৬০ কোটি ডলার প্রয়োজন।

তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক ধারণা করছে ২০২২ সালে শ্রীলঙ্কার অর্থনীতি ৩.৫ শতাংশ সংকুচিত হতে পারে। তবে তিনি আশাবাদী কঠোর সংস্কার প্যাকেজ, ঋণ পুনর্গঠন ও আন্তর্জাতিক সমর্থণে অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

লঙ্কান প্রধানমন্ত্রী বলেন, শুধু অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা যথেষ্ট নয়, আমাদের পুরো অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। ২০২৩ সালের মধ্যে আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে হবে।

দ্বীপ রাষ্ট্রটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৩০০ কোটি ডলার মূল্যের ঋণ প্যাকেজ পাওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে চীন, ভারত ও জাপানের কাছেও সহযোগিতা চেয়েছে দেশটি।

মঙ্গলবার ভারতের এক্সিম ব্যাংকের কাছ থেকে ৫৫ মিলিয়ন ডলার ক্রেডিট লাইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই অর্থ দেড় রাখ টন ইউরিয়া আমদানিতে ব্যবহার করা হবে।

বিক্রমাসিংহে জানিয়েছেন, বুধবার বিশ্বজুড়ে শ্রীলঙ্কার জন্য আহ্বান জানাতে পারে জাতিসংঘ। সংস্থাটি খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতে ৪৮ মিলিয়ন ডলার সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম