চীনে রাসায়নিক কারখানায় আগুন, ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২২, ১৭:৪৬আপডেট : ১৮ জুন ২০২২, ১৭:৪৯

চীনের অন্যতম বাণিজ্যিক নগরী সাংহাই-এ একটি বৃহৎ পরিশোধন ও পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানটি সাংহাইয়ের জিনশানে অবস্থিত। এ ঘটনায় কোম্পানির একজন চালক নিহত ও আরেক কর্মী আহত হয়েছেন।

প্রায় ৬ কিলোমিটার দূর থেকে বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। সাংহাইয়ের দমকল বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ৫ শতাধিক কর্মী পাঠানো হয়েছে। এদিকে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনের কালো ধোঁয়া অনেক উঁচুতে পৌঁছে যায়, ড্রোন থেকে নেওয়া ভিডিও ফুটেজে এমনই চিত্র দেখা গেছে। শহরের অনেক উঁচু বাড়ি ঘর ধোঁয়ায় আচ্ছন্ন পড়ে।

 তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম