আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১শ’ ছড়িয়েছে

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২২, ০৭:০৬আপডেট : ২৪ জুন ২০২২, ০৭:১০

আফগানিস্তানে মঙ্গলবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার ১৫০ জনে দাঁড়িয়েছে। দেশটির রাষ্ট্র পরিচালিত বাখতার নিউজ এজেন্সির মহাপরিচালক আবদুল ওয়াহিদ রায়ান বৃহস্পতিবার আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।

আবদুল ওয়াহিদ রায়ান জানান, দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় আঘাত হানা ৬ দশমিক ১ মাত্রার এই কম্পনে অন্তত এক হাজার ৬০০ মানুষ আহত হয়েছে। এছাড়া এক হাজার ৮০০টির মতো ঘরবাড়ি তছনছ হয়ে গেছে।

ইতোমধ্যেই পাকিস্তান, কাতার ও ইরান থেকে মানবিক সহায়তা পৌঁছেছে বলে জানান এই কর্মকর্তা।

আফগান সংবাদমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বাড়িঘর। কম্বলে মোড়ানো মরদেহের সারি মাটিতে রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সালাউদ্দিন আইয়ুবি জানিয়েছেন, আহতদের উদ্ধারে এবং খাবার ও জরুরি চিকিৎসা পণ্য পরিবহনে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ‘কিছু গ্রাম পাহাড়ের দুর্গম অঞ্চলে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে এবং বিস্তারিত সংগ্রহ করতে কিছুটা সময় লাগবে।‌‌’

২০০২ সালের পর আফগানিস্তানের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে বুধবার ভোরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে।

সবচেয়ে বেশি নিহতের ঘটনা নিশ্চিত হওয়া গেছে পাকতিকা প্রদেশে। সেখানে ২৫৫ জন নিহত এবং আরও দুই শতাধিক মানুষ আহতের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে বলে জানান সালাউদ্দিন আইয়ুবি। এছাড়া খোস্ত প্রদেশে আরও ২৫ জন নিহত এবং ৯০ জনকে হাসপাতালে নেওয়ার তথ্য জানান তিনি।

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এক বিবৃতিতে ভূমিকম্পে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান