রাজাপাকসের বাড়িতে রান্নাঘর ও পুলে বিক্ষোভকারীদের তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২২, ১৮:৪০ আপডেট : ১০ জুলাই ২০২২, ১৯:৩৩

শ্রীলঙ্কায় হাজারো বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড ভেঙ্গে দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে প্রবেশ করেছে। শনিবার কলম্বোতে দেশটির অন্যতম বৃহত্তম সরকারবিরোধী মিছিলে এই ঘটনা ঘটে।

 রাজপাকসের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কার পতাকা ও হেলমেট নিয়ে তার বাসভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষুব্ধরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকেও স্লোগান দিচ্ছে এবং সেখানে রাখা পানি পান করছে।

অপর একটি ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ঔপনিবেশিক আমলের ভবনের সুইমিং পুলে লাফিয়ে পড়ছে এবং সাঁতার কাটছে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধরা ভবনের রান্নাঘরে জড়ো হয়েছে। সেখানে তারা হাসাহাসি করছে এবং বিভিন্ন খাবার খাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গত রাতেই লঙ্কান প্রেসিডেন্ট রাজাপাকসেকে সেনাবাহিনীর সদর দফতরে নিয়ে যাওয়া হয়। তার এই আকস্মিক চলে যাওয়ার ফলে অনেকে প্রশ্ন তুলছেন তিনি কি আদৌ ক্ষমতায় থাকতে চান।

/এএ/
সম্পর্কিত
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টার ঘটনায় একজন গ্রেফতার: নেতানিয়াহু
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
সর্বশেষ খবর
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
এসবি সদস্য হত্যা মামলায় গ্রেফতার জিল্লু ৩ দিনের রিমান্ডে
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
সেপ্টেম্বরে নারী ও শিশুর প্রতি সহিংসতা বেড়েছে: এমএসএফ
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে এবার ‘হার্ডলাইনে’ বিএনপি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত