ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী: স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২২, ১৪:২৬আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৪:৩৬

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার। তিনি জানিয়েছেন সংবিধানের ৩৭.১ ধারা অনুযায়ী এই নিয়োগের কথা তাকে অবহিত করেছেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তবে রাজাপাকসের নিজের তরফ থেকে কিছুই জানানো হয়নি। গত কয়েক দিন ধরে শ্রীলঙ্কার যেকোনও ঘোষণা স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে দেওয়া হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে জড়ো হয়েছে বিক্ষোভকারীরা। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে।

এতে ওই এলাকা ধোয়ায় পূর্ণ হয়ে ওঠে। মানুষ দৌড়ে টিয়ার গ্যাস থেকে রক্ষা পেতে চাইছে। আক্রান্তরা পানি ব্যবহার করে স্বস্তি খোঁজার চেষ্টা করেন। 

এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তবে সেনা সদস্যদের দেয়াল তাদের ঠেলে সরিয়ে দিয়েছে। নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থান নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়ার দাবি তুলছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় পাহারা দেওয়া সেনা সদস্যরা অস্ত্র নামিয়ে রেখেছেন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম