‘শৃঙ্খলা ফেরাতে’ নির্দেশ দিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২২, ১৭:৫৩আপডেট : ১৪ জুলাই ২০২২, ০৯:৫৭

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশটির সেনাবাহিনী ও পুলিশকে ‘আইনশৃঙ্খলা ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করার’ নির্দেশ দিয়েছেন। বুধবার (১৩ জুলাই) বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আক্রমণ করার পর টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি এই নির্দেশ দেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

লঙ্কান প্রধানমন্ত্রী বলেন, বিক্ষোভকারীরা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন থেকে আমাকে বিরত রাখতে চায়।

তিনি আরও বলেন, আমরা ফ্যাসিবাদীদের ক্ষমতা দখল করতে দিতে পারি না।

শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করলে প্রধানমন্ত্রী স্বয়ংক্রিয়ভাবে ৩০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়ে যাবেন।  

শনিবার প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়ে হাজার হাজার বিক্ষোভকারী। তবে তার আগেই নিরাপদে সেখান থেকে বেরিয়ে যান তিনি। ওই সময়ে পার্লামেন্টের স্পিকারের মাধ্যমে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, ১৩ জুলাই (বুধবার) পদত্যাগ করবেন। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও পদত্যাগ করতে রাজি বলে ঘোষণা দিয়েছিলেন।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার রাতের আঁধারে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। বুধবার ভোর রাত তিনটায় তিনি মালদ্বীপের রাজধানী মালে পৌঁছান। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তিনি।

প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা না আসায় বিক্ষোভের মূল কেন্দ্রস্থল কলম্বোর গলে ফেস গ্রিন পার্কে ক্ষুব্ধ হয়ে ওঠেন হাজার হাজার বিক্ষোভকারী। সেখান থেকে তারা ২০ মিনিটের হাঁটা দূরত্ব ফ্লাউয়ার রোডে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওনা দেন।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র জানান, শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি করা হয়েছে।  

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম