পাকিস্তানে ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২২, ১৬:১০আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৬:১০

ফের পাকিস্তানে জরুরি অবতরণ করেছে ভারতীয় একটি উড়োজাহাজ। প্রযুক্তিগত ত্রুটির কারণে রবিবার এটি পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণে বাধ্য হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগো এয়ারলাইন্সের উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ভারতের হায়দ্রাবাদের উদ্দেশে যাত্রা করেছিল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাইলট প্রযুক্তিগত ত্রুটির কথা জানানোর পর উড়োজাহাজটি করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে অবতরণের পর প্লেনটি পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেটিতে আটকে থাকা যাত্রীদের ফেরাতে করাচিতে বিকল্প বিমান পাঠানোর কথা জানিয়েছে ইন্ডিগো।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত দুই সপ্তাহে পাকিস্তানের মাটিতে ভারতীয় উড়োজাহাজ অবতরণের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে স্পাইসজেটের দিল্লি-দুবাই রুটের একটি উড়োজাহাজের জ্বালানি ট্যাংকে সমস্যার কারণে সেটিকে করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

‌/এমপি/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম