যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করেছেন গোটাবায়া রাজাপাকসে

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১০:৪৮আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১০:৪৮

বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেতে আবেদন করেছেন। বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংবাদপত্র ডেইলি মিরর জানিয়েছে, স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান সাবেক এই প্রেসিডেন্ট। গত মাসেই এই প্রক্রিয়া শুরু করেছেন তিনি।

ডেইলি মিরর জানিয়েছে, গোটাবায়ার স্ত্রী লোমা রাজাপাকসের মার্কিন নাগরিকত্ব রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেখানে গ্রিন কার্ড বা স্থায়ী আবাসিকতার আবেদন জানিয়েছেন গোটাবায়া রাজাপাকসে।

২০১৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে ওই বছরই নিজের মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেন গোটাবায়া রাজাপাকসে।

শ্রীলঙ্কার সেনাবাহিনী থেকে আগাম অবসর নিয়ে গোটাবায়া রাজাপাকসে তথ্যপ্রযুক্তি খাতে চলে যান। পরে ১৯৯৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে চলে যান। ২০০৫ সালে শ্রীলঙ্কায় ফেরেন তিনি।

৭৩ বছর বয়সী গোটাবায়া রাজাপাকসে বর্তমানে স্ত্রীকে সঙ্গে নিয়ে ব্যাংককের একটি হোটেলে রয়েছেন। অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত থাইল্যান্ডে থাকার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে আগামী ২৫ আগস্ট শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে তার।

ডেইলি মিরর জানিয়েছে, থাইল্যান্ডে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পাওয়া যাবে ভেবেছিলেন গোটাবায়া রাজাপাকসে। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে তা না হওয়ায় আইনজীবীদের পরামর্শে এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

ব্যাংকক পৌঁছানোর পর থাই পুলিশ নিরাপত্তা জনিত কারণে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন। তার অবস্থান করা হোটেলের অবস্থানও স্পষ্ট করা হয়নি। সাদা পোশাকের পুলিশ সদস্যরা তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিবৃতি প্রকাশ করে প্রত্যাহার করলো ভারতের রাষ্ট্রপতি ভবন
হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-বাম সংঘর্ষ, কলকাতাতেও উত্তেজনা
সর্বশেষ খবর
‌‘১০০০ টাকা ভাড়া মারছি, জমা ১২০০, আমরা খামু কী’ 
‌‘১০০০ টাকা ভাড়া মারছি, জমা ১২০০, আমরা খামু কী’ 
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে গার্মেন্ট শ্রমিক সংহতির সমাবেশ
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
৫ মাস ধরে সার উৎপাদন করছে না সিইউএফএল
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান