অর্থের বিনিময়ে হামলার পরিকল্পনা, ভারতে আটক পাকিস্তানি জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ১০:৩৬আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:৩৬

ভারতে হামলা চালাতে এক সন্ত্রাসীকে ৩০ হাজার রুপি দিয়েছিল পাকিস্তানের এক কর্নেল। জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাদের হাতে আটক ওই ব্যক্তি এমনই স্বীকারোক্তি দিয়েছে। খবর এনডিটিভির।

গত ২১ আগস্ট কাশ্মিরের রাজৌরি জেলার নশেরা সেক্টরের লাইন অব কন্ট্রোলের কাছ থেকে তাবারাক হোসেন নামে পাকিস্তানভিত্তিক ওই সন্ত্রাসীকে আটক করে ভারতীয় সেনারা। তার দাবি, পাকিস্তানি সেনার এক কর্নেল তাকে ভারতে পাঠিয়েছেন হামলা চালানোর জন্য। এর জন্য দেয় ৩০ হাজার রুপি।

ভারতীয় জওয়ানদের হাতে ধরা পড়ার পর কাশ্মির সেনাবাহিনীর চিকিৎসা কেন্দ্রে রয়েছে সে। সেনাবাহিনীর দাবি, গত ২১ আগস্ট নৌসেরার ঝাঙ্গর সেক্টরে সীমান্তে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা। দুই তিনজন জঙ্গিকে কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় অংশে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এসময় সেনারা গুলি চালালে পালাতে গিয়ে অসাবধনতাবশত ল্যান্ডমাইনে পা দেয় দুই জন। বিস্ফোরণে মৃত্যু হয় তাদের। অন্যজন গুলিতে আহত হয়। তাকে আটক করে সেনারা।  জিজ্ঞাসাবাদে হামলার পরিকল্পনার কথা স্বীকার করে সে।

/এলকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি