দেশে ফিরলেন বিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক লঙ্কান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১:২৯

প্রবল গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ফের দেশে ফিরেছেন। সাময়িক ভিসা নিয়ে এতোদিন তিনি থাইল্যান্ডে অবস্থান করছিলেন। ৩ সেপ্টেম্বর শনিবার সকালে সেখান থেকে সিঙ্গাপুর হয়ে কলম্বো ফেরেন ৭৩ বছরের এই রাজনীতিক। কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান লঙ্কান মন্ত্রী ও রাজনীতিকরা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, উড়োজাহাজ থেকে বেরুনোর সময় রাজাপাকসেকে ফুলের মালা দিতে ক্ষমতাসীন রাজনীতিকদের ভিড় লেগে যায়।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে গোটাবায়া রাজাপাকসেকে তার প্রাপ্য নিরাপত্তা দেবে সরকার।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজাপাকসের জন্য কলম্বোতে একটি বাড়ি দেখেছে সরকার। তবে তিনি সেখানেই উঠবেন নাকি আপাতত সামরিক ব্যবস্থাপনায় থাকবেন সেটি এখনও নিশ্চিত নয়।

গত জুলাইয়ে বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান গোটাবায়া রাজাপাকসে। সামরিক বিমানযোগে প্রথমে মালদ্বীপ যান তিনি। সেখান থেকে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে পাড়ি জমান সিঙ্গাপুরে। গত ১১ আগস্ট সিঙ্গাপুর ছেড়ে থাইল্যান্ডে আশ্রয় নেন তিনি।

শ্রীলঙ্কার প্রভাবশালী রাজাপাকসে পরিবারের সদস্য গোটাবায়া দেশটির সেনাবাহিনীতে কাজ করেছেন। পরে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। রাজাপাকসে প্রতিরক্ষামন্ত্রী থাকার সময়ে সরকারি বাহিনী ২০০৯ সালে চূড়ান্তভাবে তামিল বিদ্রোহীদের পরাজিত করে। অবসান ঘটে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের। কয়েকটি মানবাধিকার সংগঠন ওই সময়ে রাজাপাকসের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের তদন্ত দাবি করে আসছে। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের