সেই সীমান্ত সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন মোদি-শি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৭

২০২০ সালে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার উজবেকিস্তানের রাজধানী সামারখন্দে দুই নেতা মুখোমুখি হবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সামারখন্দে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। ওই সম্মেলনে আরও যোগ দেবেন চীনা প্রেসিডেন্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক বিবৃতিতে নরেন্দ্র মোদি বলেছেন, এসসিও সম্মেলনে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আমি মতবিনিময়ের অপেক্ষায় আছি। এসসিও-এর সম্প্রসারণ এবং জোটের ভেতরে বহুমূখী ও দ্বিপক্ষীয় সুবিধা নিয়েও মতবিনিময় হবে।

মোদি বলেছেন, বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটন নিয়ে একাধিক সিদ্ধান্ত হতে পারে সম্মেলনে।

পশ্চিম হিমালয়ে চীন-ভারত সীমান্তে দুই বছরের মুখোমুখি অবস্থার অবসান ঘটিয়ে চলতি সপ্তাহে দুই দেশের সেনারা পিছু হটেছে। সীমান্তে এই অচলাবস্থা শুরু হওয়ার পর মোদি ও শি একে অপরের সঙ্গে কথা বলেননি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কওয়াত্রা বলেছেন, সম্মেলনে শুক্রবার কয়েকটি দ্বিপক্ষীয় পার্শ্ববৈঠক করবেন মোদি। তবে চীনা প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি তিনি নিশ্চিত করা এড়িয়ে গেছেন।

মোদির সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেনি চীনও।

এসসিও জোটের স্থায়ী সদস্য হলো চীন, ভারত, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তান।

রাশিয়া নিশ্চিত করেছে সম্মেলন চলাকালে দ্বিপক্ষীয় বৈঠক করবেন পুতিন ও মোদি। এসময় দুই নেতা বাণিজ্য এবং ভারতের কাছে রুশ সার বিক্রি ও দ্বিপক্ষীয় খাদ্য সরবরাহ নিয়ে আলোচনা করবেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী