ইন্দোনেশিয়ায় ঘরে তৈরি মদ খেয়ে ২৬ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৫৬

ইন্দোনেশিয়ায় ঘরে তৈরি মদ খেয়ে ২৬ জনের মৃত্যু ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলের শহর জাভায় ঘরে তৈরি চোলাই মদ খেয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া এসব লোকের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এশিয়া টাইমসের প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
স্থানীয় পুলিশ সোমবার জানায়, যোগজাকার্তা শহরের উত্তরে স্লিম্যানের এক দম্পতির কাছ থেকে কেনা ঘরে তৈরি মদ খেয়ে অধিকাংশ মারা গেছে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
স্লিম্যানের পুলিশ প্রধান ইয়ুলিয়ান্তো জানান, মারা যাওয়া অধিকাংশই শিক্ষার্থী। গত বুধবার প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়ার পর অন্যদের খবর জানা গেছে। পুলিশ ওই দম্পতিকে আটক করেছে। ধারণা করা হচ্ছে,  তাদের তৈরি মদ খেয়ে ২২ জন মারা গেছেন। আরেকজনের তৈরি মদ খেয়ে বাকি ৪ জনের মৃত্যু হয়েছে। তাকেও গ্রেফতার করা হয়েছে।

মুসলিমপ্রধান দেশ ইন্দোনেশিয়ায় এর আগেও চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। ২০১৪ সালে জাভায় নতুন বছর উদযাপনকালে অতিরিক্ত মদ খেয়ে ১২ জনেরও বেশি মারা গেছে। বালিদ্বীপে ২০০৯ সালে তালের রসের তৈরি মদ খেয়ে মারা গেছে ২৫ জন। এদের মধ্যে চারজন ছিলেন বিদেশি।

গতবছর কর্তৃপক্ষ মদ বিক্রির ক্ষুদ্র দোকানপাটের ওপর নিষেধাজ্ঞা জারি করে।  

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম