নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালা মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন।
নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সুশীল কৈরালা। ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি তিনি দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
১৯৫৪ সালে রাজনীতি শুরু করেন সুশীল কৈরালা। ১৯৬০ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে ১৬ বছর তিনি ভারতে রাজনৈতিক নির্বাসনে ছিলেন। নির্বাসিত থাকার সময় কৈরালা পার্টির প্রকাশনা ‘তরুণ’-এর সম্পাদক ছিলেন। ১৯৭৯ সালে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য হন তিনি। ২০১০ সালে তিনি দলের সভাপতি নির্বাচিত হন।
নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুশীল কৈরালার মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য কাঠমাণ্ডুর সানেপায় পার্টি অফিসে রাখা হবে।
/এমপি/








