তুর্কি ড্রোন কিনতে আগ্রহী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৩০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৩০

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তুরস্কের সশস্ত্র ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বায়কার-এর নির্মিত ড্রোন কেনার আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।

তুরস্কের এই কোম্পানিটি ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের কাছে সশস্ত্র ড্রোন বিক্রি করেছে। সিরিয়া, ইউক্রেন ও লিবিয়াতে ড্রোনটির সাফল্যের পর চাহিদা বেড়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ২০টি ড্রোন কিনেছে। সৌদি আরবও এই ড্রোন কিনতে তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

জাপানের টোকিওতে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এশিয়ার কয়েকটি দেশ, বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আমাদের প্রতিরক্ষা শিল্পের পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে।

মেভলুত কাভুসোগলু বলেন, জাপানের ড্রোনের প্রয়োজনীয়তা আমরা আনন্দের সঙ্গে পূরণ করব।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান