ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সিউলে পারমাণবিক হামলার মহড়া: উ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২২, ১৯:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৯:৪৭

সম্প্রতি উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণ কোরিয়ার ওপর পারমাণবিক হামলার মহড়া বলে উল্লেখ করেছে উত্তর কোরিয়া। পাঁচ বছরের মাথায় প্রথমবার উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে–এমন গোয়েন্দা তথ্য সামনে আসার পর পিয়ংইয়ং একথা জানালো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সম্প্রতি যৌথ সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই মহড়ার পাল্টা পদক্ষেপ হিসেবে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া।

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে দাবি করা হয়েছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হিসেবে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এগুলো স্বল্প পাল্লার অস্ত্র এবং যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা। সেনাবাহিনী এগুলোতে আসল ওয়ারহেডের ডামি সংস্করণ লোড করার অনুশীলন করেছে।

মহড়ায় সফলভাবে দক্ষিণ কোরিয়ার সামরিক ঘাঁটি, বন্দর, বিমানবন্দরে আঘাত করার অনুশীলন করা হয়েছে। এই উৎক্ষেপণ ছিল যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার প্রতি সতর্কবার্তা।

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন উত্তর কোরীয় নেতা। ছবি: কেসিএনএ/রয়টার্স

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেএনসিএ একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে উত্তর কোরীয় নেতা কিম জং উন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন।

মার্কিন ও দক্ষিণ কোরীয় গোয়েন্দা কর্মকর্তারা ইঙ্গিত দিয়ে আসছেন ২০১৭ সালের পর প্রথমবার একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং।  

বিশেষজ্ঞরা মনে করেন, দেশটি প্রথমে ছোট আকারের একটি ট্যাকটিক্যাল অস্ত্রের বিস্ফোরণ ঘটাতে পারে। যা দেশটির পরীক্ষা করা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান