কেনিয়ায় পুলিশের গুলিতে নিহত পাকিস্তানি সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২২, ১৯:১৫আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৯:১৫

কেনিয়ায় পুলিশের গুলিতে পাকিস্তানের সুপরিচিত সাংবাদিক আরশাদ শরিফ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় কেনিয়ার পুলিশ একটি তদন্ত শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর একজন সমালোচক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের কট্টর সমর্থক ছিলেন আরশাদ শরিফ।

হয়রানির অভিযোগ তুলে মে মাসে পাকিস্তান ত্যাগ করেন ৪৯ বছর বয়সী এই সাংবাদিক। কেনিয়া যাওয়ার আগে তিনি যুক্তরাজ্য ও দুবাই অবস্থান করেছেন।

পূর্ব আফ্রিকার দেশটিতে তিনি কী করছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ইন্ডিপেন্ডেন্ট পুলিশ ওভারসাইট অথরিটি জানায়, রবিবার সন্ধ্যায় কাজিয়াদো কাউন্টিতে একটি র‍্যাপিড রেসপন্স টিম পাঠানো হয়েছে। টিমটি পুলিশ কর্তৃক পাকিস্তানি নাগরিককে হত্যার অভিযোগ তদন্ত করবে।

প্রাথমিক পুলিশ প্রতিবেদন অনুসারে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, পুলিশ কর্মকর্তারা ভুল করে চুরি হওয়া একটি গাড়ি শনাক্ত করেন। এই গাড়িটি শরিফ চালাচ্ছিলেন। রোড ব্লকে গাড়ি না থামার পর পুলিশ কর্মকর্তারা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন।

সাংবাদিক আরশাদ শরিফের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব তার মৃত্যু ঘিরে জল্পনার বিষয়ে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এই হত্যাকাণ্ডের তদন্তের আহ্বান জানিয়েছেন।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান