ইমরান খানের অভিযোগ ভিত্তিহীন: পাকিস্তান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
০৫ নভেম্বর ২০২২, ০৯:২৮আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ০৯:২৮

লং মার্চে গুলি করে হত্যাচেষ্টায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জড়িত বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এ ঘটনায় কোনও সেনা কর্মকর্তা জড়িত নয় জানিয়ে ইমরানের অভিযোগকে ভিত্তিহীন বলেছে পাকিস্তানের সেনাবাহিনী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

বৃহস্পতিবার পাকিস্তানের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে ইমরানকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে অল্পের জন্য রক্ষা পান তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান বলেন, বৃহস্পতিবার তাকে লক্ষ্য করে চালানো হামলার সময় তার পায়ে চারটি গুলি লেগেছে। আগেই তিনি জানতেন তার ওপর হামলা হবে। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে দেওয়া বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও এক শীর্ষ সেনা কর্মকর্তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন পিটিআই নেতা। এ প্রসঙ্গে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর বিরুদ্ধে পিটিআইয়ের চেয়ারম্যান এবং বিশেষ করে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ একেবারেরই অগ্রহযোগ্য।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী পেশাদার এবং সুশৃঙ্খল সংগঠন।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম