চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ জাপানের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, ১৬:৩৬আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ১৭:৪৯

চীনের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাপান। রবিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এমন অভিযোগ তুলেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

কম্বোডিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে এ নিয়ে কথা বলেন ফুমিও কিশিদা। তিনি বলেন, চীন ক্রমাগত এমন সব পদক্ষেপ নিচ্ছে যা জাপানের সার্বভৌমত্বের লঙ্ঘন। এর মধ্য দিয়ে তারা এই অঞ্চলে উত্তেজনার পারদ বাড়িয়ে তুলছে।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

এদিকে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ‘গুরুতর উদ্বেগ’ জানানো হয়েছে।

বিবৃতিতে পূর্ব চীন সাগরে চীনা কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। বলা হয়, এই সাগরে চীন ক্রমাগতভাবে এমন সব কর্মকাণ্ড অব্যাহত রেখেছে যা জাপানের সার্বভৌমত্বের লঙ্ঘন। তারা আঞ্চলিক উত্তেজনা বাড়ায় এমন পদক্ষেপ নেওয়া অব্যাহত রেখেছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম