নিহত বেড়ে ৮

ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণে সন্দেহভাজন হামলাকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ১০:০৫আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৫:৪১

তুরস্কের ইস্তাম্বুলে তাকসিম স্কয়ার এলাকায় বোমা হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এ ঘটনায় একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সোমবার আনাদোলু এজেন্সিকে জানান, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। বিস্ফোরিত বোমাটি তিনি ফেলে রেখেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, রবিবার ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৮ জন নিহত এবং ৮১ জন আহত হন। ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া জানান, স্থানীয় সময় রবিবার বিকাল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

হামলার ঘটনাকে বিশ্বাসঘাতকতা উল্লেখ করে সন্ত্রাসী হামলা বলে ধারণা করছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। হামলায় একজন নারী সহায়তা করেছে বলে প্রাথমিকভাবে জানান তিনি। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু করেছে ইস্তাম্বুল প্রশাসন।

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক একের পর এক মারাত্মক বোমা হামলার শিকার হয়েছিল। জঙ্গিগোষ্ঠী আইএস এবং দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এসব হামলার জন্য দায়ী করা হয়ে থাকে।

/এলকে/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম