পুরস্কার হিসেবে আর মন্ত্রী নয়: আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১৫:৩৬আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৫:৫২

মালয়েশিয়ার নতুন মন্ত্রিসভার আকার অপেক্ষাকৃত ছোট করার ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রবিবার এক সংবাদ সম্মেলনে নিজের এ সংক্রান্ত আগের ঘোষণার পুনরাবৃত্তি করেন তিনি। বলেন, পুরস্কার হিসেবে আর কাউকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে না। এ ধরনের অযৌক্তিক পদ্ধতি থেকে তার সরকার সরে আসবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আমি চাই তারা আমার নীতি, সুশাসন ও দুর্নীতিবিরোধী অভিযানের প্রতি অঙ্গীকার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে আমাকে সমর্থন করুক।’

প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘অবশ্যই আমরা একটি বা দুটি ক্ষেত্রে বিবেচনা করতে পারি, যেখানে এটি একেবারে প্রয়োজনীয়। তবে এটিকে রাজনৈতিক সমর্থনের পুরস্কার হিসেবে দেখা উচিত নয়।’

নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণার বিষয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই নাম ঘোষণা করা হবে। বিষয়টি নিয়ে বর্তমানে ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের শরিকদের সঙ্গে আলোচনা চলছে।

আনোয়ার ইব্রাহিমের নিজ দল পিপলস জাস্টিস পার্টি (পিকেআর), ডিএপি, আমানাহ এবং ইউনাইটেড প্রগ্রেসিভ কিনাবালু অর্গানাইজেশন (ইউপিকেও)-এর মতো দলগুলো এই আলোচনায় অংশ নিচ্ছে।

এর আগে ২৫ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম কর্মদিবসেই মন্ত্রিসভার আকার কমানোর ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে মন্ত্রীদের বেতন কমানোর ব্যাপারেও নিজের আগ্রহের কথা জানান তিনি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের