কূটনীতি ও নিরাপত্তা ইস্যুতে চীন-জার্মানির কৌশলগত সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১১:৩৫আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:৩৫

বার্লিনে অনুষ্ঠিত অষ্টম চীন-জার্মানি কৌশলগত সংলাপে অংশ নিয়েছেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকে কূটনীতি ও নিরাপত্তা বিষয়ে উভয় দেশের পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা জোরদারে গুরুত্ব দেওয়া হয়। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে, চীন ও জার্মানির উচিত পারস্পরিক আস্থা জোরদার করে বৈশ্বিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা।

বহুপাক্ষিকতাকে সমর্থনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অঙ্গীকার ও আন্তর্জাতিক আইনভিত্তিক শৃঙ্খলা বজায় রাখা দরকার।

বার্লিনের ‘এক-চীন নীতি’র (তাইওয়ানের ওপর বেইজিংয়ের সার্বভৌমত্ব স্বীকার করা) প্রতি সমর্থনের প্রশংসা করে ওয়াং ই বলেন, জার্মানির নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ও বাস্তববাদী মনোভাব নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চীনের সম্পর্ক জোরদারে জার্মানির গঠনমূলক ভূমিকা আশা করেন তারা।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল বলেন, বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে চীন ও জার্মানির ঘনিষ্ঠ যোগাযোগ গুরুত্বপূর্ণ।

এক-চীন নীতির প্রতি অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রত্যাশা প্রকাশ করেছে জার্মানি।

বৈঠকে উভয় পক্ষ ইউক্রেন সংকট, ইরানের পারমাণবিক কর্মসূচির ইস্যু, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বহুপাক্ষিক কৌশলগত সহযোগিতা বিষয়েও গভীর মতবিনিময় করেন।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম