বিলাল এরদোয়ানের সঙ্গে বৈঠক আনোয়ার ইব্রাহিমের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১৩:৩৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:৩৮

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ছেলে বিলাল এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (৬ ডিসেম্বর) কুয়ালালামপুরে মিলিত হন তারা। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আনোয়ার ইব্রাহিম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুকে দেওয়া পোস্টে আনোয়ার বলেন, গতকাল কুয়ালালামপুর সফররত বিলাল এরদোয়ান ভাইকে স্বাগত জানানো হয়েছে। ইনশাআল্লাহ মালয়েশিয়া ও তুরস্কের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও জোরালো হবে।

ব্যবসায়ী বিলাল এরদোয়ান তুর্কিয়ে প্রেসিডেন্টের দ্বিতীয় পুত্র।

গত ২৪ নভেম্বর মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পাকাতান হারাপান জোটের নেতা আনোয়ার ইব্রাহিম। এদিন সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলন শুরুর আগেই এরদোয়ানের ফোন পান তিনি। ১০ মিনিটের ফোনালাপে আনোয়ার ইব্রাহিম বলেন, কঠিন সময়গুলোতে ভাই হিসেবে আপনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমি মালয়েশিয়া ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

উল্লেখ্য, ২০১৮ সালে এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হওয়ার পর তাকে অভিন্দন জানিয়েছিলেন আনোয়ার। এ সময় এরদোয়ানের বিজয়কে ‘ইসলামি বিশ্বের বিজয়’ হিসেবে উল্লেখ করেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের