স্ত্রীর জন্য ফুল কিনতে ভুলে যাওয়ায় ভ্যালেন্টাইনস ডে নিষিদ্ধ!

বিদেশ ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৪

স্ত্রীর জন্য ফুল কিনতে ভুলে যাওয়ায় ভ্যালেন্টাইনস ডে নিষিদ্ধ! স্ত্রীর জন্য ফুল কিনতে সেক্রেটারিকে বলতে ভুলে যাওয়ায় ভ্যালেন্টাইনস ডে পালনে নিষেধাজ্ঞার কথা বলেছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন। তবে রবিবার ভ্যালেন্টাইনস ডে বিরোধী অবস্থান সরে আসেন তিনি।
শনিবার তিনি বলেছিলেন, ভ্যালেন্টাইনস ডে’র সঙ্গে আমাদের সংস্কৃতির কোনও সম্পর্ক নাই, তাই এই দিবস পরিহার করা উচিত।
রবিবার ইসলামাবাদের একটি ফুলের মার্কেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট বলেন, রবিবার ফুলের দোকান খোলা রয়েছে দেখে আমি বিস্মিত। আমি নিশ্চিত ছিলাম ফুলের দোকান বন্ধ থাকবে। এ জন্যই আমি বলেছিলাম, ভ্যালেন্টাইনস ডে পালন করা উচিত নয়।
মামনুন হোসেন আরও বলেন, গতকাল স্ত্রীর জন্য ফুল আনতে সেক্রেটারিকে বলতে আমি ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ আমি নিজেই ফুল কিনতে পারব। তাই আমি আগের বক্তব্য প্রত্যাহার করে নিচ্ছি।
হাতে একগাদা তাজা লাল গোলাপ নিয়ে প্রেসিডেন্ট আরও বলেন, শুধু তাই নয়, ভ্যালেন্টাইনস ডে-তে যাতে করে কোনও পণ্যের দাম বাড়ানো না হয় সেজন্য একটি আদেশ দিয়েছি। কিছু লোক ভ্যালেন্টাইনস ডে-তে চকলেট, সুস্বাদু খাবারের দাম দ্বিগুণ করে মুনাফা করে... আমাকেই দেখুন, এই ফুলের জন্য আমাকে ২ হাজার রুপি দিতে হয়েছে! এটা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

সাংবাদিকরা আরও জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, আমি জানি এটা আমার আগের বক্তব্যের বিপরীত। কিন্তু একজন নেতা হিসেবে যেকোনও সময় অবস্থান পরিবর্তনের রাজনৈতিক পরিস্থিতির সুবিধা নেওয়া উচিত।

কয়েক সপ্তাহ আগে, আমার স্ত্রী বলেছিলেন ভ্যালেন্টাইনস ডে একটি ছাঁইপাশ দিবস। কিন্তু শনিবার স্ত্রী আমাকে ইঙ্গিত দেন, তিনি একটি উপহার প্রত্যাশা করছেন। আমি ঝামেলায় পড়ে গিয়েছিলাম! আমার কাছে মনে হয়েছিল সবচেয়ে ভালো হয় ভ্যালেন্টাইনস ডে পালনে নিষেধাজ্ঞা জারি করা এবং নীতিবাক্য তুলে ধরা। এতে আমি সবদিক থেকে নিজেকে বাঁচাতে পারব।

রবিবার কি কি উপহার দেওয়া যেতে পারে- এরকম একটি ইন্সটাগ্রাম পোস্ট দেখে প্রেসিডেন্ট চিৎকার করে বলেন, আমার সামনে থেকে দূর হও...। আমার স্ত্রী এই চপ্পল জোড়া পছন্দ করবেন। আমাকে সেন্টাউরাসে নিয়ে চল।

গাড়িতে ওঠতে ওঠতে প্রেসিডেন্ট জানান, ভ্যালেন্টাইনস ডে-তে করাচিতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহারের নির্দেশ দেবেন। তিনি বলেন, আমি এই পদক্ষেপকে সমর্থন দিয়েছিলাম কারণ, রোমান্টিক সন্ধ্যায় নির্দিষ্ট মানুষকে নিয়ে বিচে বেড়ানোটা কায়েম আলি শাহ পছন্দ করেন না।

(লেখাটি পাকিস্তানের সংবাদমাধ্যম ডন-এ স্যাটায়ার হিসেবে প্রকাশিত হয়েছে। সত্য ঘটনা বলে গ্রহণ করবেন না।)

/এএ / এএইচ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম