চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ কোটি: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮

চীনে প্রায় ৯০ কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারি শুরু থেকে ১১ জানুয়ারি পর্যন্ত আক্রান্তের সম্ভাব্য সংখ্যা উঠে এসেছে পিকিং ইউনিভার্সিটির এক গবেষণায়। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের মোট জনসংখ্যার ৬৪ শতাংশ ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গবেষণা প্রতিবেদন অনুসারে, গানসু প্রদেশের ৯১ শতাংশ আক্রান্ত হয়েছেন। জনসংখ্যার নিরিখে আক্রান্তের দিক দিয়ে প্রদেশটি শীর্ষের রয়েছে। এরপর রয়েছে ইউনান (৮৪%) ও কিনঘাই (৮০%)।

চীনের এক শীর্ষ এপিডেমিওলোজিস্ট সতর্ক করে বলেছেন, নতুন চান্দ্রবর্ষে চীনের গ্রামাঞ্চলে আক্রান্তের সংখ্যা বাড়তে পারে।

চীনে করোনার সংক্রমণ চূড়া দুই থেকে তিন মাস পর্যন্ত থাকতে পারে বলে উল্লেখ করেছেন চীনা সিডিসির সাবেক প্রধান ঝেং গুয়াং।

চীনের মহামারি প্রতিরোধ দলের সদস্য প্রফেসর গুও জিয়ানওয়েন বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বলেন, ‘উৎসব উপলক্ষে ছুটিতে আসবে অনেকে। কিন্তু বয়স্ক আত্মীয় যারা সংক্রমিত হননি তাদের বাড়িতে দেখা করতে যাবেন না। তাদের যত্ম নেওয়ার অনেক উপায় আছে আপনার কাছে। তাদের বাড়িতে ভাইরাসে প্রবেশের সুযোগ করে দেবেন না।’

আগামী ২১ জানুয়ারি খেকে চীনে নবর্বষের ছুটি শুরু হচ্ছে। করোনার সংক্রমণ বৃদ্ধির মধ্যেও ২০২০ সালের মার্চের পর সম্প্রতি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় শি জিনপিং সরকার। এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে চীনে ফিরছে অনেকে। কিন্তু এতে করোনার ঢেউ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান