আইন ভঙ্গ করলে আমাকে সতর্ক করবেন: আনোয়ার ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৩, ১৫:১১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৫:১১

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজে কোনও আইন ভঙ্গ করলে তাকে সতর্ক করার আহ্বান জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর দফতরের মাসিক বৈঠকে কর্মকর্তাদের প্রতি এমন আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।

এদিন স্বচ্ছভাবে দেশ পরিচালনার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আইন ও প্রবিধান লঙ্ঘন করে এমন কিছু হলে অবশ্যই আমাকে অবহিত করতে হবে। যদি সেটা আমার দিক থেকেও আসে। সরকারের কর্মকর্তা, উপ-প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীদের কাছ থেকেও এমন কিছু পেলে আমাকে জানাতে হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, বদলির ভয়ে কর্মকর্তারা অনেক কিছু চেপে যেতে চান, এটা আমি জানি। কিন্তু আমার নির্দেশ পরিষ্কার। আমাকে অবশ্যই জানাতে হবে।

বৈঠকে উপ-প্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ, প্রধানমন্ত্রীর দফতর বিভাগের মন্ত্রী (সাবাহ ও সারাওয়াক) আরমিজান আলী এবং সরকারের মুখ্য সচিব তান শ্রী মোহাম্মদ জুকি আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমপি/
সম্পর্কিত
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
সর্বশেষ খবর
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
জামায়াতের নেতৃত্বে ইসলামপন্থিদের ঐক্যের সুযোগ নেই: ইমান আকিদা সংরক্ষণ কমিটি
জামায়াতের নেতৃত্বে ইসলামপন্থিদের ঐক্যের সুযোগ নেই: ইমান আকিদা সংরক্ষণ কমিটি
সাড়ে পাঁচ মাস বন্ধের পর গ্যাস পেলো সরকারি সার কারখানা, উৎপাদন শুরু হবে কবে?
সাড়ে পাঁচ মাস বন্ধের পর গ্যাস পেলো সরকারি সার কারখানা, উৎপাদন শুরু হবে কবে?
গুম হওয়া ২৫০ জন ফিরে আসেননি, তদন্তে মিলেছে সত্যতা: চিফ প্রসিকিউটর
গুম হওয়া ২৫০ জন ফিরে আসেননি, তদন্তে মিলেছে সত্যতা: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?