আর্মেনিয়ায় সামরিক ঘাঁটিতে আগুন লেগে ১৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৩, ১৮:৩৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৮:৪০

আর্মেনিয়ার পূর্বাঞ্চলীয় গেঘারকুনিক প্রদেশে সামরিক ঘাঁটিতে আগুন লেগে কমপক্ষে ১৫ সেনা সদস্য নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, গেঘারকুনিক প্রদেশের আজাত গ্রামের একটি সামরিক ইউনিটের ইঞ্জিনিয়ার এবং স্নাইপার কোম্পানির ব্যারাকে আগুন লাগে। এতে ১৫ সেনা সদস্য মারা গেছেন।

স্থানীয় সময় রাত ১টা ৩০ এর দিকে আগুন লাগে। কীভাবে সামরিক ঘাটিতে এ ঘটনা ঘটলো তার কারণ উদঘাটন করতে পারেনি মন্ত্রণালয়।

গত আগস্টে রাজধানী ইয়ারভেনের একটি ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হন, আহত হন ৬০ জন। এর কারণ এখনও অজানা রয়ে গেছে।

উল্লেখ্য, নার্গানো-কারাবাখ সংকট নিয়ে ২০২০ সালে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে তুমুল সংঘাতে জড়িয়ে পড়ে আর্মেনিয়া। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃতি রয়েছে। কিন্তু সেখানকার বেশিরভাগ মানুষ জাতিগতভাবে আর্মেনিয়ার। মাত্র ৬ সপ্তাহের যুদ্ধে সাড়ে ৬ হাজার মানুষ নিহত হন। রাশিয়ার মধ্যস্থতায় সমাপ্তি ঘটে যুদ্ধের। কিন্তু উত্তেজনা এখনও রয়ে গেছে। ওই যুদ্ধের পর থেকে আর্মেনিয়ায় এ ধরনের ঘটনা বেড়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের