এফ-১৬ বিক্রি: ভারতের দাবি নাকচ যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৫

পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রির বিষয়ে ভারতের দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সংস্থা (ডিএসসিএ) বলছে, জাতীয় স্বার্থেই পাকিস্তানের কাছে আটটি এফ-১৬ জঙ্গিবিমান বিক্রি করা হচ্ছে।

পাকিস্তানের কাছে এফ-১৬ বিক্রির ফলে এ অঞ্চলে সামরিক ভারসাম্য নষ্ট হবে বলে ভারত যে দাবি করেছে তাও নাকচ করে দিয়েছে ডিএসসিএ। গত ১১ ফেব্রুয়ারি ডিএসসিএ’র পক্ষ থেকে মার্কিন কংগ্রেসকে এ বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।

এফ-১৬ বিক্রি: ভারতের দাবি নাকচ যুক্তরাষ্ট্রের

ডিএসসিএ’র এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের কাছে এসব এফ-১৬ জঙ্গিবিমান ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি বিক্রি করে যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতির সম্ভাব্য লক্ষ্য অর্জন করবে। এর ফলে কৌশলগত অংশীদার হিসেবে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের নিরাপত্তা বাড়বে। এছাড়া, এসব জঙ্গিবিমানের কারণে দক্ষিণ এশিয়ায় সামরিক ক্ষেত্রে ভারসাম্যের মৌলিক কোনও পরিবর্তন হবে না।

পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসকে সন্তুষ্ট করতে ডিএসসিএ’র তরফ থেকে এ বিষয়ে অফিসিয়াল ছাড়পত্রের প্রয়োজন ছিল। কারণ সেখানে পাকিস্তানবিরোধী ভারতীয় লবি তৎপর রয়েছে।

এদিকে পাকিস্তানের কাছে মার্কিন যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনায় ক্ষোভ জানিয়েছে ভারত। এরইমধ্যে এ নিয়ে ভারতে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

পাকিস্তানের কাছে মার্কিন যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার নিন্দা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘ওবামা প্রশাসনের পাকিস্তানে আটটি জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্তে আমরা হতাশ। এই অস্ত্রের যোগান সন্ত্রাস কমাবে বলে যে দাবি মার্কিন সরকার করছে সেটা গ্রহণযোগ্য নয়।’

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম