ইরানে আজারবাইজান দূতাবাসে সশস্ত্র হামলা, নিরাপত্তা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৩, ১৩:০৯আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২১:৩৬

ইরানে অবস্থিত আজারবাইজান দূতাবাস হামলার শিকার হয়েছে। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

রুশ বার্তা সংস্থা ইন্টারফেক্সে জানা গেছে, হামলা প্রতিহত করতে গিয়ে দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আজারবাইজানের আইন প্রয়োগকারী এক কর্মকর্তা নিহত এবং একজন আহত হন।

তেহরানের পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকায় সন্দেহভাজন একজনকে আটক করেছে তারা। এ ঘটনার পেছনে তার উদ্দেশ্য কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রধানের বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি দুটি ছোট বাচ্চা নিয়ে দূতাবাসে প্রবেশ করেছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, হামলাকারী নিরাপত্তা বেষ্টনী ভেদ করে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে নিরাপত্তার প্রধানকে হত্যা করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া একটি ভিডিও প্রকাশ হয়েছে। দূতাবাস ভবনের ভেতরে একটি দরজার কাঁচ ভাঙা এবং আরও কিছু ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।

ইরানে কয়েক লাখ আজারবাইজানি লোক বসবাস করে আসছেন।

সূত্র: আল জাজিরা, ইন্টারফেক্স

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের