পাকিস্তানে পুলিশকে লক্ষ্য করে মসজিদে হামলায় নিহত বেড়ে ৫৯

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৩, ১৮:২০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ২৩:৩৯

পাকিস্তানের পেশাওয়ারে পুলিশ লাইন্স এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা আবারও বেড়েছে। সোমবার রাতে তৃতীয় দফা বাড়িয়ে কর্মকর্তারা জানিয়েছেন নিহতের সংখ্যা ৫৯ জন। এর আগে সোমবার স্থানীয় কর্মকর্তারা জিও নিউজকে নিহতের সংখ্যা ৩২ ও  পরে ৪৪ জন বলে জানিয়েছিলেন। রাতে লেডি রিডিং হাসপাতালের পক্ষ থেকে হতাহতের নতুন সংখ্যা জানানো হয়।  এটি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরটিতে পুলিশকে লক্ষ্য করে চালানোর সর্বশেষ হামলার ঘটনা।  

নিরাপত্তা কর্মকর্তাদের মতে, মসজিদে জোহরের নামাজের সামনের সারিতে ছিল আত্মঘাতী হামলাকারী। হামলাকারী নিজেকে বিস্ফোরিত করলে জোহরের নামাজে উপস্থিত হওয়া শতাধিক মুসল্লি আহত হন। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ১৫৭ জন আহত। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ কর্মকর্তা সিকান্দার খান বলেছেন, বিস্ফোরণের সময় মসজিদে ২৬০ মুসল্লি ছিলেন।

পুলিশ জানিয়েছে, মসজিদটির ইমাম সাহিবজাদা নুর উল আমিনও বিস্ফোরণে নিহত হয়েছেন।

সরকারি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ পেশাওয়ার যাবেন।

হামলায় আহতদের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়দের রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে।

পেশাওয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা এজাজ খান সংবাদমাধ্যমকে বলেছেন, এখনও অনেক পুলিশ সদস্য ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। নির্দিষ্ট করে কিছু বলার মতো সময় এখনও আসেনি।

তিনি বলেন, আমরা এখন উদ্ধার অভিযানে মনোযোগ দিচ্ছি। মসজিদের ভেতরে আর কোনও বিস্ফোরক নেই বলে নিশ্চিত করে আমরা বলতে পারছি না।

তিনি আরও বলেন, জোহরের সময় প্রায় ৩০০-৪০০ পুলিশ সদস্য মসজিদে নামাজ পড়েন। পুলিশ লাইন্সের ভেতরে মসজিদে এমন বিস্ফোরণে নিরাপত্তা গলদ ছিল। কিন্তু শুধু তদন্তেই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

খাইবার পাখতুনখাওয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান পেশাওয়ারের সব হাসপাতালে জরুরি চিকিৎসা পরিস্থিতি জারি করেছেন।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান