তোতার হামলায় হাড় ভাঙলো চিকিৎসকের, মালিকের দুই মাসের জেল

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৫

তোতা পাখি নিয়ে গল্পের শেষ নেই আমাদের আশপাশে। কথা শেখাতে কত কিছুই না করি। কিন্তু এই তোতা পাখির জন্যই যদি আপনাকে জেলে যেতে হয় বিষয়টি কেমন দাঁড়ায়? হ্যাঁ, এমনই কাণ্ড ঘটিয়েছে এক বিশাল পোষা তোতা।

তাইওয়ানের তাইনান শহরে দুটি পোষা কুকুর নিয়ে পার্কে জগিং করতে আসেন লিন নামের এক চিকিৎসক। হঠাৎ এক বড় তোতা পাখি উড়ে তার কাঁধে ডানা ঝাপটাতে শুরু করে। তোতার এমন কাণ্ডে চিকিৎসক লিন ভয় পেয়ে দেন দৌঁড়। এতে পিছলে শরীরের কয়েকটি হাড় ভেঙে যায়। কিছুদিন হাসপাতালেও কাটাতে হয়।

ঘটনা এখানেই শেষ নয়, ক্ষুব্ধ হয়ে ক্ষতিপূরণ আদায়ে তোতার মালিকের বিরুদ্ধে দেন মামলা ঠুকে। তাইনান জেলা আদালতকে লিন বলেন, তিনি এক সপ্তাহ হাসপাতালে কাটান। হাড় ঠিক না হওয়ায় বছরেরও বেশি সময় কাজে যেতে পারেননি। অনেক সময় ও অর্থ ব্যয় হয়েছে। গুরুতরভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি।

চিকিৎসক লিনের আইনজীবী জানান, লি এখন হাটতে পারছেন তবে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছেন তিনি।

উভয়পক্ষের যুক্তি শোনার পর আদালত রায় দিয়েছেন, তোতা পাখির মালিক হুয়াংয়ের অবহেলার কারণে চিকিৎসক লিন আহত হন। তার উচিত ছিল তোতাপাখির খেয়াল রাখা। শাস্তি হিসেবে তাকে দুইমাস কারাগারে কাটাতে হবে। আর ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখের কিছু বেশি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

তবে এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন তোতাপাখির মালিক। সূত্র: অডিটিসেন্ট্রাল

/এলকে/
সম্পর্কিত
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
সর্বশেষ খবর
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
জুলাই চেতনার ব্যবসা তাহলে কারা করছে?  
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু