পিয়ংইয়ংয়ের পারমাণবিক হুমকি মোকাবিলার মহড়ায় জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ. কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৩, ০১:০০আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ০১:০০

উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সম্ভাব্য পারমাণবিক হুমকি মোকাবিলার জন্য সামরিক মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং জাপান। সোমবার (১৭ এপ্রিল) ত্রিপক্ষীয় নৌ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়ায় অংশ নেয় তিন দেশ। ওয়াশিংটনের বিরুদ্ধে সামরিক মহড়ার মাধ্যমে ‘পারমাণবিক হুমকি’ বাড়ানোর অভিযোগ এনেছে পিয়ংইয়ং।

তিন দেশ শুক্রবার ওয়াশিংটনে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াতে নিয়মিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সাবমেরিনবিরোধী মহড়া আয়োজনে সম্মত হয়।

উত্তর কোরিয়া শুক্রবার নতুন ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে। এর পর জরুরি বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।

ত্রিপক্ষীয় মহড়ার কয়েক ঘণ্টা পর উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস প্রেসিডেন্ট রি পিয়ং চোল তাদের আইসিবিএম পরীক্ষা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বিবৃতি জারি করেছেন।

রি বলেন, “যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য আত্মরক্ষামূলক ব্যবস্থা ছিল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। মহড়া চালিয়ে আঞ্চলিক উত্তেজনাকে ‘বিস্ফোরণের দ্বারপ্রান্তে’ নিওয়ে গেছে ওয়াশিংটন।”

কোরিয়া এবং জাপানের মধ্যে আন্তর্জাতিক জলসীমায় সোমবারের মহড়ায় দক্ষিণ কোরিয়ার ৭ হাজার ৬০০ টন এজিস ডেস্ট্রয়ার ইয়ুলগোক ই আই, ইউএস গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বেনফোল্ড এবং জাপানের আটাগো ডেস্ট্রয়ার, এজিস রাডার সিস্টেম ব্যবহার করা হয়েছে।  

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বলছে, এই মহড়াটি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উসকানিকে মাথায় রেখে ভার্চুয়ালি তা শনাক্ত ও গতিবিধিতে নজর রাখা এবং মোকাবিলাকে আয়ত্ব করার ওপর গুরুত্ব দেবে।

দক্ষিণ কোরিয়ার ডেস্ট্রয়ারের ক্যাপ্টেন কিম কি-ইয়ং এক বিবৃতিতে বলেন, ‘উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র হুমকির বিরুদ্ধে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার করার একটি সুযোগ এই মহড়া।’

এদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মহড়াগুলো আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর জন্য প্রয়োজনীয়। আইনের শাসনে ভিত্তি করে একটি মুক্ত আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের এই মহড়া দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করে।

সূত্র: রয়টার্স

/এসপি/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের