সামরিক সম্পর্ক জোরদারে চীনে পাকিস্তান সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৩, ১২:০৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ১২:০৯

সামরিক সম্পর্কোন্নয়নে চীনে সরকারি সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। মঙ্গলবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক উন্নয়নের জন্যই তার চীন সফর। এ বিষয়ে বিস্তারিত বিবরণ দেয়নি আইএসপিআর।

২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সেনাবাহিনীর নেতৃত্ব নেওয়ার পর জেনারেল মুনিরের চতুর্থ বিদেশ সফর চীন। মুনির সেনাপ্রধান হিসেবে তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও যান।

সৌদি আরবে সফরের সময় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের এই সেনাপ্রধান। দুই দেশের সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিশদ আলোচনায় হয় তাদের।

জেনারেল মুনির সংযুক্ত আরব আমিরাত সফরের সময় প্রতিরক্ষা ও সামরিক সম্পর্ক নিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করেন।  সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের