আফগান সীমান্তে জঙ্গিদের গুলিতে ৬ সেনা নিহত: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৩, ১৮:৩৬আপডেট : ০৪ মে ২০২৩, ১৮:৩৬

পাকিস্তানের উত্তর পশ্চিমাংশের আফগান সীমান্তবর্তী জেলায় জঙ্গিদের গুলিতে ৬ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) পাকিস্তানের সামরিক বাহিনী বিষয়টি জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, ‘উত্তর ওয়াজিরিস্তানের একটি এলাকায় জঙ্গিদের সঙ্গে আমাদের সেনাদের গোলাগুলি হয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, গোলাগুলিতে ৩ জঙ্গীও নিহত হয়েছে।

আফগান সীমান্তবর্তী এই এলাকাটির সীমান্তের দুই পাশেই জঙ্গী তৎপরতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। সেনাদের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত থাকার কথা স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী।

এক সপ্তাহ আগেও পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। আত্মঘাতী বোমা হামলাকারী দেশটির সামরিক ক্যাম্পে ঢুকে পড়ে। এতে ৩ পাকিস্তানি সেনা নিহত হয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের পেশাওয়ারে পুলিশ লাইনসের একটি মসজিদে বোমা হামলা করেছিল জঙ্গিরা। হামলায় প্রায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছিল।  

সূত্র: রয়টার্স

/এটি/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম