ইউটিউবারের মোটরসাইকেল জব্দ

‘তোমার মা-বাবার উদ্বেগ না থাকলেও আমাদের আছে’, স্টান্টবাজ বাইকারকে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৩, ২০:৩৮আপডেট : ২৫ মে ২০২৩, ০০:২৭

‘তোমার বাবা-মা তোমাকে নিয়ে উদ্বিগ্ন না হলেও পুলিশের উদ্বেগ রয়েছে। আমরা চাই তুমি নিরাপদে থাকো। এ কারণে তোমার বাইকটি জব্দ করা হলো’, মোটরসাইকেল জব্দ করার সময় ইউটিউবার বাইকারকে এমন কথাই বলেছেন ভারতের উত্তর প্রদেশের এক পুলিশ কর্মকর্তা।

বাইক নিয়ে কলাকৌশল প্রদর্শন করে ভিডিও বানাচ্ছিলেন সেই যুবক। ঝুঁকিপূর্ণভাবে বাইক চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের জন্য রিল বানাচ্ছিলেন তিনি। বুধবার (২৪ মে) ভারতের উত্তর প্রদেশের গৌতমপল্লী এলাকায় এক ইউটিউবার বাইকারের এমন কাণ্ডের কথা জানিয়েছেন স্থানীয় পুলিশ। 

মঙ্গলবার সেই ব্লগারকে বাইক নিয়ে ‘স্টান্ট’ প্রদর্শন করতে দেখা যায়। এ দৃশ্য চোখে পড়ার পর যুবকের বাইকটি জব্দ করেন তিনি।

চলতি বছরের মার্চে এমন ঝুঁকিপূর্ণ ‘স্টান্ট’ করতে দেখে ৩ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে মুম্বাইয়ের পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের করা ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, একটি বাইকের সামনে ও পেছনে হেলমেট ছাড়া দুই সঙ্গীকে নিয়ে ঝুঁকিপূর্ণভাবে বাইক চালাচ্ছিলেন এক যুবক। ভিডিওটির একটি অংশ টুইটারে পোস্ট করে মুম্বাই ট্রাফিক পুলিশ ৩ যুবকের সম্পর্কে তথ্য আহ্বান করে। পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

/এটি/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম