মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬, আটকা পড়েছেন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২৩, ১৮:২১আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৮:২১

ভারতের পশ্চিমাঞ্চলের মহারাষ্ট্র রাজ্যে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ১৬ জনের প্রাণ গেছে। আরও প্রায় একশ জনের বেশি ঘটনাস্থলে আটকা পড়েছেন। বুধবার রাতে রায়গড় জেলার ইরশালওয়াদি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ভূমিধসের ঘটনাটি ঘটেছে পাহাড়ের ওপরে তাই উদ্ধারের কাজ করা কঠিন। বৃহস্পতিবার ভারী বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় তাদের উদ্ধার কাজ। বৃষ্টি থামার পর আবার উদ্ধার কার শুরু করেছেন তারা। বুধবারের এই ঘটনায় সেখানে ৫০টি বাড়ির মধ্যে ১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বিবিসি মারাঠিকে জানিয়েছেন, স্থানীয় সময় ২২ টা ৩০ মিনিটে তাদের গ্রামে ভূমিধস আঘাত আনে।

পরিবারের কয়েকজন সদস্যকে হারানো এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ মাটি কেঁপে ওঠে। আমি তখন দৌড়ে ঘরের বাইরে চলে আসি।  

অপর একজন বলেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। আমি কখনও ভাবিনি পাহাড় ধসে পড়বে। অনেক মানুষ এখনও তাদের পরিবারের মানুষদেরকে খুঁজে বেড়াচ্ছে।

খাড়া পাহাড় আর ভারী বৃষ্টি হওয়ার কারণে জায়গাটা পিচ্ছিল হয়ে গেছে। যার করণে জেএসবির মতো বড় উদ্ধার যান সেখানে নেওয়া সম্ভব হচ্ছে না। কর্মকর্তারা বলছেন, মাটির একটা বড় অংশ খুঁড়ে পরিষ্কার করতে হবে।

এনডিআরএফ টিম, পুলিশ এবং মেডিক্যাল টিম সেখানে পৌঁছেছে। তারা যথা সম্ভব উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাছাড়া সেখানে স্থানীয় লোকজনও উদ্ধার কাজ করছেন।

পাহড়ের নিচে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। সেখানে প্রায় ৯৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে বলেছেন, আমাদের প্রধান কাজ হলো ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা।

মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী একনাথ শিন্ডে নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গত দুই সপ্তাহ ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। যার ফলে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রায়গড় ও মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় আরও কয়েকদিন বৃষ্টিপাত হবে।

 

/এসএইচ/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি