চীনে ১৪০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত, মৃত্যু ২০

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ১৩:২৫আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১৩:২৯

চীনে টানা বর্ষণে পূর্বের রেকর্ড ভেঙেছে। রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে গত শনি থেকে বুধবার সকাল পর্যন্ত অতিবৃষ্টিতে তলিয়ে গেছে অনেক জায়গা। এ সময় ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ।

৪০ ঘণ্টায় যে বৃষ্টি হয়েছে তা গত জুলাইয়ের গড় বৃষ্টিপাতের কাছাকাছি বলা  হচ্ছে। গত সপ্তাহে শক্তিশালী টাইফুন ডাকসুরির আঘাতের পর থেকেই কখনও ভারী কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে চীনের অনেক জায়গায়। গত সপ্তাহে দক্ষিণ ফুজিয়ান প্রদেশে আঘাত হানে টাইফুন। এতে প্রবল বর্ষণে নদ-নদীর পানির উচ্চতা বেড়ে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের পথ-ঘাট।

বেইজিংয়ের আশেপাশে বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ২৭ জন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, রাজধানী ও হেবেই প্রদেশে প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

ক্ষয়ক্ষতির মাত্রা কমিয়ে আনার পাশাপাশি দুর্যোগকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

১৯৯৮ সালে ভয়াবহ বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছিল চীন। সেই বার বন্যায় ৪ লাখ লোকের মৃত্যু হয়। আশ্রয়হীন হয়ে পড়েন কমপক্ষে দেড়কোটি মানুষ। ২০২১ সালের বন্যায় ৩০০ জনের বেশি মৃত্যু হয়।

/এলকে/
সম্পর্কিত
চার অঞ্চলে ঝড়ের আভাস
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম