মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবিতে ১৭ রোহিঙ্গা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৩, ১৮:০১আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৮:০১

মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালানো রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে এই ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার উদ্ধারকারীরা জানিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পৌঁছানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের শিবির থেকে বিপজ্জনক সমুদ্র যাত্রা করে।

সিতওয়ে শহরের শ্বে ইয়াং মেটা ফাউন্ডেশনের একজন উদ্ধারকারী বায়ার লা বলেছেন, রবিবার রাতে সাগরে সমস্যায় পড়লে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা নৌকাটি। এতে ৫০ জনেরও বেশি লোক ছিল বলে ধারণা করা হয়েছিল।

তিনি  বলেছেন, গতকাল পর্যন্ত আমরা ১৭টি মরদেহ পেয়েছি। আটজনকে জীবিত উদ্ধার  করা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। উদ্ধারকারীরা এখনও বাকিদের খুঁজে বের করার চেষ্টা করছেন। যদিও  নৌকায় থাকা মানুষের সঠিক সংখ্যা জানা যায়নি।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রাখাইনে প্রায় ৬ লাখ রোহিঙ্গা মুসলিম বসবাস করছেন। মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের অবৈধ বাংলাদেশি হিসেবে মনে করে এবং দেশটিতে তারা নাগরিকত্ব ও অবাধ চলাচলের স্বাধীনতা থেকে বঞ্চিত।

জাতিসংঘের শরণার্থী সংস্থার জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী, ৩৯টি জাহাজে সাড়ে তিন হাজারের বেশি রোহিঙ্গা  ২০২২ সালে আন্দামান সাগর এবং বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। যা আগের বছরের চেয়ে ৭০০ জন বেশি। অন্তত ৩৪৮ জন রোহিঙ্গা গত বছর সমুদ্রে মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম