৪ বছর পর লন্ডন থেকে ফিরছেন নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১০:২৪ আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১০:৩৫

পাকিস্তানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তার পরিবারের এক সূত্র জানিয়েছে, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা আগামী মধ্য সেপ্টেম্বরে লন্ডন থেকে ফিরবেন। খবর জিও নিউজের।

নাম প্রকাশে অনিচ্ছুক শরিফের পরিবারের একজন সদস্য বলেছেন, ‘নওয়াজ এক মাস পর লন্ডন থেকে ফিরবেন।’

সম্প্রতি ইউরোপ ও মধ্যপ্রাচ্যে সফরে করেছেন তিনি। সফর শেষে গত সপ্তাহে তিনি লন্ডনে ফেরেন। তার পরিবারের আইনজীবী ও রাজনৈতিক সদস্যরা গত দুই মাস ধরে পরামর্শ দিয়ে আসছিলেন অবিলম্বে পাকিস্তানে ফিরতে। পিএমএল-এনের সদস্যরা তাকে বলেছিলেন আগামী মাসের মাঝামাঝি পাকিস্তানে ফেরার উপযুক্ত সময়।

সূত্রটি আরও জানায়, ‘গত চার বছরের নির্বাসন শেষে সেপ্টেম্বরে পাকিস্তানে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।’

নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর চিকিৎসার জন্য ২০১৯ সালের নভেম্বরে দেশ ছাড়েন। একাধিক মামলার আসামি তিনি। বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে আর ফেরেননি। গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খান প্রধানমন্ত্রিত্ব হারানোয় ক্ষমতায় বসেন শাহবাজ শরিফ। তখন থেকে নওয়াজের দেশে ফেরার গুঞ্জন শুরু হয় দেশটির রাজনৈতিক মহলে।

নওয়াজ দেশে প্রত্যাবর্তনে তত্ত্বাবধায়ক সরকারের কোনও বাধার মুখে পড়বেন কিনা, এমন প্রশ্নের জবাবে সম্প্রতি ভাই শাহবাজ শরিফ বলেন, তিনি আইনি মুখোমুখি হবেন।

নির্বাচনের আগে পার্লামেন্টে ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধান অনুযায়ী পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ।

/এলকে/
সম্পর্কিত
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ৭ সেনা নিহত
হুথি হামলার শঙ্কায় সৌদিতে ৯৯ তলা ভবন বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
সবার সামনে লটারি করে পদায়ন পেলেন সরকারি প্রাথমিকের ২৯৭ নতুন শিক্ষক
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
কক্সবাজারে নিহতদের মরদেহ শনাক্তে সিআইডিতে ডিএনএ নমুনা দিলেন স্বজনরা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
৭ জানুয়ারি শুরু হবে এবারের একুশে বইমেলা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান