কারাগার থেকে হাসপাতালে থাকসিন সিনাওয়াত্রা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ১৬:০৫আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১৬:০৭

১৫ বছর পর স্বেচ্ছায় নির্বাসন থেকে মঙ্গলবার থাইল্যান্ড ফিরলে জেলে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে। তবে কারাগারে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১টায় তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দেশটির সংশোধনী বিভাগ বিবৃতিতে জানিয়েছে, ৭৪ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী কারাগারের প্রথম রাতেই অসুস্থ হয়ে পড়েন। তার অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, উচ্চ রক্তচাপ এবং ঘুম কম হওয়াসহ অনেক সমস্যা দেখা দেয়।

এ পরিস্থিতিতে জেলে তার জীবন ঝুঁকিতে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

থাই র‍্যায়ল পুলিশ বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে ফুসফুস, উচ্চরক্ত চাপের সমস্যা পেয়েছেন। রাত ১টায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

২০০৬ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন ইংলাক সিনাওয়াত্রার বড় ভাই থাকসিন সিনাওয়াত্রা। নাটকীয়তার মধ্য দিয়ে গতকাল সিঙ্গাপুর থেকে দেশে ফিরলে বিমানবন্দরে অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়। টার্মিনাল ভবনের পাশে স্থাপিত থাই রাজার প্রতিকৃতির সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কিছুক্ষণ পর পুলিশের একটি ভ্যানে করে সুপ্রিম কোর্টে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। ৮ বছরের কারাগারে কাটাতে হবে। যদিও এসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন তিনি।

/এলকে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী