ইসরায়েলে পাঁচ হাজার রকেট হামলা করেছে হামাস: যুদ্ধের আবহ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ১৩:২৪আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৬:২৬

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। শনিবার (০৭ অক্টোবর) এই হামলায় ইসরায়েলে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি সাংবাদিক ও চিকিৎসক।

হামাস দাবি করে বলেছে, তারা পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছে। তারা আরও বলেছে, ইসরায়েলের অপরাধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।  আমরা ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ ঘোষণা করেছি। আমরা প্রথম ২০ মিনিট গুলি করেছি। তারপর পাঁচ হাজারের বেশি রকেট ছুড়েছি।

সাইরেন বাজিয়ে সতর্ক করে জনসাধারণকে বোমা আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

সামরিক বাহিনী যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিয়ে বলেছে, গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে ব্যাপক রকেট হামলা হয়েছে। সন্ত্রাসীরা বিভিন্ন পথে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, শীঘ্রই নিরাপত্তা প্রধানদের একটি বৈঠক ডাকবেন। হামাসকে তার কর্মের জন্য মূল্য দিতে হবে।

সূত্র: এনডিটিভি

/এসএইচএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান