নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৩, ১৭:০৪আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৯:১০

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে। শুক্রবার রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও শ’খানেকের বেশি মানুষ। স্থানীয় সেনাবাহিনী প্রধানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। 

জারাকোতের হাসপাতালে এখন শুধু ভূমিকম্পে আহত মানুষের আর্তনাদের শব্দ। রাজধানী কাঠমুন্ডু থেকে ৫০০ কিলোমিটার দূরে জারোকাত এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে উদ্ধাকর্মীরা।

নেপাল ছাড়াও ভারতের নয়াদিল্লি থেকে শক্তিশালী কম্পন অনুভব করেন মানুষ।

স্থানীয় পৌরসভার মেয়র বিবিসিকে জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পর মানুষ আতঙ্কে ঘরের বাইরে অবস্থান নিয়েছে। প্রথম ভূমিকম্পের ঘণ্টাখানেকের মধ্যে আরও তিনটি ভূমিকম্প আঘাত হানে। এজন্য মানুষ শঙ্কা থেকে ঘরের বাইরে অবস্থান করছে।  

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে ৬.৪ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। তবে মার্কিন ভূ-তত্ত্ব জরিপ সংস্থা বলছে, নেপালে  আঘাত হানা ভূমিকম্পটি ছিলো ৫.৬ মাত্রার।নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা।  

২০১৫ সালে একটি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোকের প্রাণহানি ঘটে নেপালে।

/এসএসএস/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম