কাশ্মীরে ৮০০ ফুট গভীর খাদে ছিটকে পড়লো বাস, নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৩, ১৭:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৭:৪২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস গভীর  খাদে পড়ে অন্তত ৩৬ জনের প্রাণহানি হয়েছে। পুলিশ জানিয়েছে, রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দোদা এলাকায় বুধবার (১৬ নভেম্বর) এই দুর্ঘটনা ঘটে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সিনিয়র পুলিশ কর্মকর্তা সুনিল গুপ্তা বলেছেন, দুর্ঘটনায় ৩৬ যাত্রী নিহত হয়েছেন। চালকের অবহেলায় সড়কে দুর্ঘটনা প্রতিরোধী বেস্টনিতে ধাক্কা দেয়  বাসটি। পাহাড়ের  প্রায় ৮০০ ফুট উপর থেকে বাসটি খাদে পড়েছে। আরও ২৫ জনের বেশি আহত হয়েছেন।

দুর্ঘটনার একটি ভিডিও ক্লিপে অনেক মরদেহ দেখা গেছে। উদ্ধারকর্মীরা আহতদের সহযোগিতার চেষ্টা করছেন।

পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনেকে গুরুতর আহত।

দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ভারতে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটে। ২০২১ সালে প্রকাশিত বিশ্বব্যাংকের এক প্রতিবেদন অনুসারে, বিশ্বে সড়কে প্রাণহানির ১১ শতাংশ ভারতে ঘটে। যদিও দেশটিতে বিশ্বের মাত্র এক শতাংশ গাড়ি রয়েছে। প্রতি বছর দেড় লাখের মতো সড়ক দুর্ঘটনা ঘটে।

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান