পোস্টার চুরির জন্য উত্তর কোরিয়ায় ক্ষমা চাইলেন মার্কিন শিক্ষার্থী

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫৪

পোস্টার চুরির জন্য উত্তর কোরিয়ায় ক্ষমা চাইলেন মার্কিন শিক্ষার্থী উত্তর কোরিয়ায় একটি রাজনৈতিক ব্যানার চুরির চেষ্টার জন্য ক্ষমা চেয়েছেন ওই ঘটনায় আটক এক মার্কিন শিক্ষার্থী। সোমবার পিয়ংইয়ংয়ে তাকে সংবাদমাধ্যমের সামনে হাজির করা হলে ওই ছাত্র অশ্রুসিক্ত নয়নে ক্ষমা চান।
উত্তর কোরিয়া ভ্রমণরত ওই শিক্ষার্থী গত জানুয়ারিতে তার হোটেল থেকে ব্যানারটি চুরির চেষ্টা করলে কর্তৃপক্ষের হাতে ধরা পড়েন। রাষ্ট্রবিরোধী তৎপরতার দায়ে তাকে আটক করা হয়।
২১ বছরের ওই ছাত্রের নাম ওটো ওয়ার্মবিয়ার। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকের ছাত্র।
সোমবার পিয়ংইয়ংয়ের ওই সংবাদ সম্মেলনে ওটো ওয়ার্মবিয়ার বলেন, হোটেলে থাকা অবস্থায় রাজনৈতিক স্লোগান সম্বলিত একটি ব্যানার চুরি করার চেষ্টা করেন তিনি। যুক্তরাষ্ট্রের একটি গির্জার জন্য তাকে ওই ব্যানার চুরি করার প্রস্তাব দেওয়া হয়। এজন্য তাকে অর্থ দেওয়ার কথা বলা হয়েছিল।

ওটো ওয়ার্মবিয়ার জানান, “একটি গির্জা আমাকে উত্তর কোরিয়া থেকে গুরুত্বপূর্ণ স্লোগান চুরির জন্য বলেছে; যাতে দেশটির আদর্শিক ঐক্য বিনষ্ট হয় এবং বিনিময়ে ১০ হাজার ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমিও ব্যানার চুরি করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এখন আমি আমার অপরাধের জন্য উত্তর কোরিয়ার প্রতিটি মানুষের কাছে আমি ক্ষমা চাইছি।”

ওটো ওয়ার্মবিয়ার আরও জানান, তাকে বলা হয়েছিল যে তিনি যদি গ্রেফতার হন এবং দেশে না ফিরতে পারেন, তাহলে তার মাকে ২ লাখ মার্কিন ডলার দেওয়া হবে। পরিবারিক অর্থনৈতিক সঙ্কটে ভোগায় তিনি এই প্রস্তাব গ্রহণ করেছিলেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম