উত্তর কোরিয়ার স্যাটেলাইট উৎক্ষেপণের পর রকেট ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৩, ১৯:৩০আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৯:৩০

উত্তর কোরিয়ার গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর প্রথম পর্যায়ের রকেটটি ধ্বংস হয়েছে। মঙ্গলবার মহাকাশে সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের পর এক বিস্ফোরণে এটি ধ্বংস হয়। শুক্রবার (২৪ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্রের ধারণ করা এক ভিডিওতে বিস্ফোরণে দৃশ্য দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের হাত থেকে এটি রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে এটি ধ্বংস করেছে উত্তর কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ইয়নসেই বিশ্ববিদ্যালয় উল্কা দেখার সময় একটি ভিডিওতে রকেটটি ধ্বংস হতে দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, চোল্লিমা-১ রকেট আকাশে যাওয়ার সময় একটি পর্যায় বিচ্ছিন্ন হতে দেখা গেছে।

ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যার অধ্যাপক ব্যুন ইয়ং-ইক রয়টার্সকে বলেন, মধ্য-আকাশে প্রথম পর্যায়ের প্রপেলান্টের বিস্ফোরণ ঘটিয়েছে উত্তর কোরিয়া। তিনি বলেন, এর আগের উৎক্ষেপণে এমনটি দেখা যায়নি। দক্ষিণ কোরিয়া এবং মার্কিন কর্তৃপক্ষ যাতে প্রোপেলান্ট পুনরুদ্ধার করতে না পারে তারই কৌশল হতে পারে।

নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজির স্যাটেলাইট বিশেষজ্ঞ মার্কো ল্যাংব্রোক বলেন, প্রথম ও দ্বিতীয় পর্যায় দেখানো হয়েছে। দ্বিতীয় পর্যায়ের বিচ্ছেদের পর প্রথম পর্যায়টি ধ্বংস করে দেওয়া হয়েছে।

ল্যাংব্রোক আরও বলেন, এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নাকি দুর্ঘটনা ছিল তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে উত্তর কোরিয়া বলেছিল, এটিতে একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে। রকেট ব্যর্থ হওয়ার পরে সুরক্ষার জন্য এটি ব্যবহার করা হয়েছে। তিনি মনে করেন, পশ্চিমাদের হাত থেকে এটি রক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে উত্তর কোরিয়া।

প্রতিবেদনে থেকে জানা গেছে, গত মঙ্গলবার একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশটি। এটিই প্রথম নয়, এর আগেও দুবার মহাকাশে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টা চালিয়েছিল উত্তর কোরিয়া। তবে দুবারই ব্যর্থ হয়েছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম