মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে ভারত: মুইজ্জু

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০০:৩৮

মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। রবিবার (০৩ ডিসেম্বর) এ কথা বলেছেন দ্বীপরাষ্ট্রটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। জাতিসংঘের কপ-২৮ সম্মেলনের এক সাইডলাইন বৈঠকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বলেন, মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ভারত সরকার। তিনি বলেন, এই সমস্যা সমাধানের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার সম্মতি প্রকাশ করা হয়েছে।

কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে কোনও মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রতিবেদন থেকে জানা গেছে, মালদ্বীপে প্রভাব বিস্তারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ভারত ও চীন। এখানে মনে করা হচ্ছে চীনের দিকে বেশি ঝুঁকে পড়েছেন মুইজ্জু।

সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন মুইজ্জু। তখন তিনি বলেন, মালদ্বীপে কোনও বিদেশি সামরিক বাহিনী থাকবে না।

/এসএইচএম/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান