৩০০ রোহিঙ্গা নিয়ে ইন্দোনেশিয়া পৌঁছেছে দুটি নৌকা

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ১৭:১৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৭:২১

নারী ও শিশুসহ ৩০০ জনেরও বেশি রোহিঙ্গা মুসলিমকে বহনকারী দুটি নৌকা ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ আচেহ পৌঁছেছে। প্রায় দেড় মাস ধরে সমুদ্রে থাকার পর রোববার সকালে সৈকতে পৌঁছেছে নৌকা দুইটি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে। 

রোববার সকালে দুটি নৌকা আচেহ প্রদেশে এসে পৌঁছায়। এর একটি ইন্দোনেশিয়ার পিডি এবং আরেকটি আচেহ বেসার জেলায় পৌঁছেছে। আচেহ প্রদেশের পিডি সোশ্যাল এজেন্সির প্রধান বলেছেন, শরণার্থীদের নৌকা যেখানে থেমেছে সেখানেই রাখা হবে। এবার আর তাদের জন্য কোনও বাড়তি খরচ করা হবে না।

এদিকে একই সময়ে রোহিঙ্গাদের নিয়ে আরেকটি নৌকা বাংলাদেশ থেকে যাত্রা করেছিলো যা এখনও নিখোঁজ রয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা সতর্ক করেছে নৌকায় থাকা মানুষদের উদ্ধারে কোনও পদক্ষেপ নেওয়া না হলে তাদের মৃত্য হতে পারে।

নভেম্বর থেকে রবিবারের আগ পর্যন্ত ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে নৌকায় করে ১৫০০ জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এসেছে। 

প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার এক বিবৃতিতে বলেছেন যে গত কয়েক সপ্তাহে বিশেষ করে আচেহ থেকে দেশে প্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের সংখ্যা বাড়ছে। তিনি বলেন, এই ঘটনা পরে মানবপাচারে রুপ নিতে পারে।

এদিকে মানব পাচারের জন্য আচেহের তিন বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রধান হেনকি ইসমান্তো বলেছেন, তাদের বিরুদ্ধে ৩০ জন শরণার্থীকে উত্তর সুমাত্রা প্রদেশের মেদান শহরে পাচার করার অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাদের ১৮ লাখ ইন্দোনেশিয়ান রুপিয়া জরিমানা করা হয়েছে।

সমুদ্রপথে ছেড়ে আসা বেশিরভাগ শরণার্থী কাজের সন্ধানে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। 

২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণগত্যা শুরু করে। এর পর থেকে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

/এসএসএস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী