৩ হামাস নেতার ওপর জাপানের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের তিন নেতার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জাপান। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিসভার মূখ্য সচিব হায়াশি ইয়োশিমাসা এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, নিষেধাজ্ঞার পাশাপাশি এই তিন নেতার সম্পদ জব্দ করবে টোকিও। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

হায়াশি ইয়োশিমাসা বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েলে আক্রমণে এই তিন নেতা জড়িত বলে ধারণা  করা হচ্ছে। ভবিষ্যতে একই ধরনের হামলায় অর্থায়ন করার মতো অবস্থায় রয়েছেন তারা।  তবে এই তিন নেতার নাম প্রকাশ করা হয়নি।

এর আগে অক্টোবরে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট থাকা নয় ব্যক্তি ও একটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল জাপান।

গাজায় চলমান যুদ্ধে ভারসাম্যপূর্ণ অবস্থান নেওয়ার চেষ্টা করছে জাপান। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার নিন্দা জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। একই সঙ্গে হামাসের হাতে থাকা জিম্মিদের অবিলম্বে মুক্তিরও আহ্বান এবং ইসরায়েলি অভিযানে গাজায় বেসামরিক নিহত ও মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

ডিসেম্বরের শুরুতে জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছে দেশটি। এর আগে অক্টোবর একই প্রস্তাবে ভোটাভুটিতে অনুপস্থিত ছিল টোকিও।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম