ঘন কুয়াশার কারণে চীনে মহাসড়ক বন্ধ, বিলম্বিত ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ১২:০১আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১২:২২

চীনের বেশ কয়েকটি প্রদেশে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) অত্যন্ত ঘন কুয়াশা দেখা দিয়েছে। বিপজ্জনকভাবে দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রদেশগুলোর মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে বিলম্বিত করা হয়েছে সাংহাইয়ের বেশ কয়েকটি ফ্লাইট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চীনের শানডং, হুবেই, হুনান, জিয়াংসি এবং ফুজিয়ান প্রদেশ। চীনের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সেসব অঞ্চলে দৃশ্যমানতা ২০০ মিটার (৬৫৬ ফুট) এর নিচে নেমে গেছে। একই সময় দক্ষিণ জিয়াংসু এবং দক্ষিণ আনহুইয়ের কিছু অংশে দৃশ্যমানতা নেমেছিল ৫০ মিটারের নিচে।

স্থানীয় সময় আজ সকাল ৭:৪৫ মিনিট পর্যন্ত ঘন কুয়াশার মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে সেন্ট্রাল মেটিওরোলজিক্যাল অবজারভেটরি। চীনের আবহাওয়ার পূর্বাভাসকারীরা জানিয়েছেন, অনেক এলাকায় শুক্রবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রীয় মিডিয়া সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ঘন কুয়াশার কারণে আনহুই-এর কিছু এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক মহাসড়ক।

সিসিটিভি জানিয়েছে, পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ের অবস্থা বেশ শোচনীয়। সেখানকার বেশ কয়েকটি এলাকায় চরম কুয়াশার কারণে গণপরিবহনে বিভিন্ন মাত্রায় যানজটের সৃষ্টি হয়েছে।

ফ্লাইটভিউ ডট কমের ফ্লাইট ট্র্যাকিং অ্যাপ অনুসারে, কুয়াশার কারণে আজ সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েক ডজন নির্ধারিত ফ্লাইট বিলম্বিত বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে।

সাংহাই থেকে হারবিনে ফ্লাইটে আসা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যে বিমানটিতে করে তিনি এসেছেন সেটি গন্তব্যে পৌঁছাতে কয়েক ঘন্টা দেরী করেছিল।

বিমানের জানালার কাচে বৃষ্টির ফোঁটার মতো জমা হওয়া ঘন কুয়াশার একটি ছবি দেখিয়ে এক বিমান যাত্রী রয়টার্সকে বলেছেন, ‘মাত্রই গেইটে ফিরে এলাম আমরা। এ যনে অনন্তকালের অপেক্ষা।’

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম